ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা

শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা


বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা

নগরজীবনের ব্যস্ততা থেকে একটু দূরে গেলেই সমুদ্র যেন হয়ে ওঠে অন্যরকম এক আশ্রয়। নীল জলরাশি, ছুটে আসা ঢেউ আর মৃদু বাতাসে মিশে থাকে অবকাশের নির্মল আনন্দ। সেই আনন্দেই ডুব দিয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে সাদা পোশাকে, মাথায় হ্যাট আর ঢেউয়ের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে দেখা গেছে তাকে।

অবকাশ যাপনে শ্রীলঙ্কায় গেছেন পারশা মাহজাবীন পূর্ণী। ভ্রমণের আনন্দের পাশাপাশি দেশটির নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করছেন তিনি। অবকাশের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবির মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পারশা।

ছবিগুলো শেয়ার করার পর তার ছুটির আমেজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে অনুসারীদের। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রের নীল পানিতে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন পারশা। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে। সমুদ্রের বিশালতার সামনে তার স্বচ্ছন্দ উপস্থিতিতে ফুটে উঠেছে অবকাশের প্রশান্তি।

পারশার পরনে রয়েছে সাদা রঙের স্টাইলিশ নেটের আউটফিট। মাথায় থাকা নান্দনিক হ্যাট পুরো সৈকত লুকটিতে দিয়েছে আলাদা মাত্রা। সমুদ্রের নীল আর সাদা পোশাকের বৈপরীত্যে ছবিগুলোতেও তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আবহ। একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসছেন পারশা।

আরেকটি ছবিতে সৈকতের বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকতে দেখা গেছে তাকে। মুহূর্তটিতে প্রকৃতির সঙ্গে তার একান্ত সখ্যতারই যেন প্রকাশ ঘটেছে। অন্য একটি ছবিতে পূর্ণাঙ্গ আউটফিটে বালুকাবেলায় দাঁড়িয়ে আছেন এই সংগীতশিল্পী। চারপাশে সমুদ্র, মাথার ওপর খোলা আকাশ আর মুখজুড়ে প্রশান্তির ছাপ—সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে ভ্রমণের নির্মল আবহ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৬   ৭ বার পঠিত  |   







বিনোদন থেকে আরও...


শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম
বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি
ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?



আর্কাইভ