ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » বিয়ে নিয়ে আর তাগিদ নেই, ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা রাখছেন রাইমা

বিয়ে নিয়ে আর তাগিদ নেই, ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা রাখছেন রাইমা


অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


বিয়ে নিয়ে আর তাগিদ নেই, ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা রাখছেন রাইমা

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় অভিনয় করছেন। তার বয়স এখন ৪৭ বছর। তবে এখনো বিয়ে করেননি তিনি।

জীবনের এতটা সময় পেরিয়ে এখন আর বিয়ে করার তাগিদ অনুভব করেন না রাইমা। টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন তিনি। তবে কি টমকে পাননি বলেই একা রয়ে গেছেন? কলকাতার গণমাধ্যম এই সময়ের সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, ‘আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

বিয়ে নিয়ে আর তাগিদ নেই, ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা রাখছেন রাইমা

মেয়ের বিয়ে না করা নিয়ে মা মুনমুন সেনের চিন্তা হয় না? রাইমার জবাব, ‘আগে করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

তাহলে কি মা হতে চান রাইমা? অভিনেত্রীর সাবলীল জবাব, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’

বিয়ে নিয়ে আর তাগিদ নেই, ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা রাখছেন রাইমা

রাইমাকে সামনে দেখা যাবে ‘দ্য একেন : কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায়ের এই সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর। নাম ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৪   ৯ বার পঠিত  |