![]()
পিরোজপুর: জেলার নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। গ্রেফতার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়াকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এসআই নাঈম হোসেনের নেতৃত্বে এসআই মিলন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় উপজেলার সোনাপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় নিলু দাড়িয়াকে সোনাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৫ ৫ বার পঠিত | ● আওয়ামী লীগ ● নাজিরপুর ● নেতা গ্রেফতার