ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক

কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মো. তারেক হাওলাদার ও জাকির হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আধা কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে থানার এসআই সোহেল রানা ও এসআই মোহনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের দক্ষিণ আউরা বাইপাস এলাকা থেকে তাদের আটক করে।

আটক মো. তারেক হাওলাদার (২৫) উপজেলা সদরের উত্তর আউরা গ্রামের নান্নু হাওলাদারের ছেলে। মো. জাকির হোসেন (৩৩) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল খালেকের ছেলে।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০১:৩০   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
● কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
● নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
● দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা



আর্কাইভ