![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মো. তারেক হাওলাদার ও জাকির হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আধা কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে থানার এসআই সোহেল রানা ও এসআই মোহনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের দক্ষিণ আউরা বাইপাস এলাকা থেকে তাদের আটক করে।
আটক মো. তারেক হাওলাদার (২৫) উপজেলা সদরের উত্তর আউরা গ্রামের নান্নু হাওলাদারের ছেলে। মো. জাকির হোসেন (৩৩) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল খালেকের ছেলে।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:০১:৩০ ৭ বার পঠিত | ● আসামী ● কাঁঠালিয়ায ● গ্রেফতার ● মাদক