ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা নিলু দাড়িয়া গ্রেফতার

পিরোজপুর: জেলার নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। গ্রেফতার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়াকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এসআই নাঈম হোসেনের নেতৃত্বে এসআই মিলন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় উপজেলার সোনাপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় নিলু দাড়িয়াকে সোনাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৫   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
● কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
● নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
● দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা



আর্কাইভ