ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী: এয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা দিয়েছে বাউফল প্রেসক্লাব। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাউফল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের জেনারেল সেক্রেটারি মো. নুরুল আলম, বাউফল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অতুল পাল ও খোকন কর্মকার।

বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকেরা বাউফলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাউফল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল, মো. দেলোয়ার হোসেন, এবিএম মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকেরা।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাউফল প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০৪:০৪   ৬ বার পঠিত  | ●   ●   ●