ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিশনন্দী ফেরিঘাটে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বিশনন্দী ফেরিঘাটে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


বিশনন্দী ফেরিঘাটে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে মিষ্টি আক্তার (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাটসংলগ্ন সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিষ্টি নওগাঁ জেলার দামুরহাট থানার ইসবপুর এলাকার তোফাজ্জল মন্ডলের মেয়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, শুক্রবার বিকেল থেকে পুলিশ বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ফেরিতে করে বিশনন্দী ঘাটে গাড়ি ওঠানোর জন্য প্রস্তুতি নেন মিষ্টি। এ সময় পুলিশকে দেখে তিনি গাড়িতে না উঠে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

একপর্যায়ে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মিষ্টি আক্তার পুলিশকে জানান, তিনি গাঁজা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। রাতেই তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৭   ৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● বিশনন্দী ফেরিঘাটে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
● ভূঞাপুরে অনুষ্ঠিত হলো ১৭তম বৈকালিক সাহিত্য আড্ডা
● অডিও ছড়ানোর ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
● সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার
● কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল



আর্কাইভ