ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর: নেছারাবাদে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহি আজাদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক এলাহি আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, বরিশাল সদর কোম্পানির একটি নৈশ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় গাঁজা কেনাবেচা চলছে। খবর পেয়ে টহল দলটি সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-৮-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৩:২২   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
● কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
● নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
● দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা



আর্কাইভ