![]()
পিরোজপুর:মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি; অবসর সময় খেলাধুলার মধ্য দিয়ে কাটাই—এই প্রতিপাদ্য সামনে রেখে কাউখালীতে স্থানীয় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে আইরন জয়কুল স্কুল মাঠে জয়কুল ব্রাদার ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এতে স্থানীয় চারটি দল অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে কাঠালিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়কুল ব্রাদার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্যসচিব রাকিব তালুকদার এবং যুবদলের সদস্যসচিব শারিফুল আলম সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল, উপজেলা মৎস্যজীবী দলের সালাউদ্দিন মন্টু, সাবেক ইউপি সদস্য আফসার উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ামোদীরা।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের দেশীয় খেলার আয়োজন অব্যাহত রাখবেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৬ ৯ বার পঠিত | ● কাউখালী ● চ্যাম্পিয়ন ● জয়কুল ● ব্রাদার