ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীর হাডুডু ফাইনালে কাঠালিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন জয়কুল ব্রাদার

কাউখালীর হাডুডু ফাইনালে কাঠালিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন জয়কুল ব্রাদার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীর হাডুডু ফাইনালে কাঠালিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন জয়কুল ব্রাদার

পিরোজপুর:মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি; অবসর সময় খেলাধুলার মধ্য দিয়ে কাটাই—এই প্রতিপাদ্য সামনে রেখে  কাউখালীতে স্থানীয় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে আইরন জয়কুল স্কুল মাঠে জয়কুল ব্রাদার ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এতে স্থানীয় চারটি দল অংশ নেয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে কাঠালিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়কুল ব্রাদার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্যসচিব রাকিব তালুকদার এবং যুবদলের সদস্যসচিব শারিফুল আলম সোহেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল, উপজেলা মৎস্যজীবী দলের সালাউদ্দিন মন্টু, সাবেক ইউপি সদস্য আফসার উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ামোদীরা।

আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের দেশীয় খেলার আয়োজন অব্যাহত রাখবেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৬   ৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা
● দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩
● কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান
● কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ
● পটুয়াখালীতে বুলডোজারে দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষতিপূরণ দাবি



আর্কাইভ