ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ, মৌখিক পরীক্ষা দিতে এসে আটক যুবক

লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ, মৌখিক পরীক্ষা দিতে এসে আটক যুবক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ, মৌখিক পরীক্ষা দিতে এসে আটক যুবক

পটুয়াখালী: জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অন্য একজনকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর অভিযোগে জহিরুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজে মৌখিক পরীক্ষা দিতে গেলে তিনি ধরা পড়েন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে গেলে তাঁকে আটক করা হয়। জহিরুল পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পটুয়াখালী সরকারি কলেজের বাণিজ্য ভবনে জেলা রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৩ হাজার ৯০০ প্রার্থী। তাঁদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জনকে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

মৌখিক পরীক্ষার সময় কর্মকর্তারা জহিরুলের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার হাতের লেখার অসংগতি দেখতে পান। ভাইভা বোর্ডের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাঁকে নিয়ে সন্দেহ হয়। পরে লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা যাচাই করেও কর্মকর্তারা অসংগতি পান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জহিরুল তাঁর হয়ে অন্য একজন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জহিরুলকে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় তাঁর হয়ে অন্য একজন অংশ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০১:৫৬   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা
● দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩
● কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান
● কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ
● পটুয়াখালীতে বুলডোজারে দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষতিপূরণ দাবি



আর্কাইভ