ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা

পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ৮০০–১,০০০ গাছের চারা

পিরোজপুর:‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০০ থেকে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, “জলবায়ু ও সার্বিক পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে যে পরিমাণ বনভূমি থাকা দরকার, আমাদের দেশে তা নেই। বিভিন্ন সময়ে অপরাধীরা বনভূমি উজাড় করায় এ ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন, যাতে দেশকে সবুজ বনভূমিতে পরিণত করা যায়। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজ সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমার পক্ষ থেকে, পিরোজপুর বিএনপির পক্ষ থেকে, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করলাম। শিক্ষার্থীরা যেন চারাগুলো যত্ন করে নিজেদের আঙিনায় রোপণ করে এবং ভবিষ্যতে দেশ, সমাজ ও পরিবেশের উপকারের পাশাপাশি ফলও উপভোগ করতে পারে—সে জন্যই আজকের এ কার্যক্রম।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৩   ২৩ বার পঠিত  | ●   ●