ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা

ভোলা: লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং সরকারি বিভিন্ন সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্গোৎসব ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া, আগামী ১ অক্টোবর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমামদের ভাতা প্রদান কার্যক্রমসহ সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

সভায় লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩১:২৫   ৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা
● লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা
● মাদক সরবরাহ নিয়ে বিরোধে জাকারিয়া হত্যা, গ্রেপ্তার ৩
● ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় শিক্ষকদের ভূমিকার আহ্বান
● চাঁদাবাজির মামলায় পটুয়াখালীতে দুই সাংবাদিক কারাগারে



আর্কাইভ