ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টা ৩০ মিনিটে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জগশ্বর গ্রামের বাসিন্দা মো. আমিরুল ইসলাম তাঁর ১৪ বছর বয়সী মেয়ে জেরিন আক্তারের বাল্যবিবাহের আয়োজন করছিলেন। এ খবর পেয়ে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে জেরিনের বাবা মো. আমিরুল ইসলামকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই বাল্যবিবাহের আয়োজন বন্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।
অভিযানকালে ভেড়ামারা থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সহযোগী বাহিনী হিসেবে সার্বিক সহায়তা দেয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৫২:১৪ ৩ বার পঠিত | ● বন্ধ ● বাল্যবিবাহ ● ভেড়ামারা