ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা

দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা:দোহারে ভুয়া দন্তচিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সোমবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ চারটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দিয়েছে আলিফ ডেন্টাল, নূর ডেন্টাল, ঢাকা ডেন্টাল ও চিশতিয়া ফার্মেসি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জয়পাড়া হাসপাতাল সড়ক-সংলগ্ন এলাকায় তিনটি দন্তচিকিৎসা চেম্বার বিএমডিসির নিবন্ধিত চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও ভুল চিকিৎসা দিচ্ছিল। বিএমডিসির সনদ দেখতে চাইলে জানা যায়, তাঁরা সবাই ডেন্টাল টেকনিশিয়ান।

ডেন্টিস্ট বা দন্তচিকিৎসকের সেবা দেওয়ার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯/২২ ধারায় চেম্বারগুলোকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, ঘটনাস্থলে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে ওষুধের নির্ধারিত দামের চেয়ে বেশি রাখায় চিশতিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুল আজিজ, স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা এবং দোহার থানা-পুলিশ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৫:০১   ১৪৪ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ
● নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু
● ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু
● শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল
● মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে ফ্যান খুলে আহত ২ শিক্ষার্থী



আর্কাইভ