ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও

চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। এ সময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন তাঁকে স্বাগত জানান।

ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের বিচারিক সেবা সহজ করা, দ্রুত মামলা নিষ্পত্তি এবং স্থানীয়ভাবে ছোটখাটো বিরোধ মেটাতে এর ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

পরে ইউএনও আমিরুল আরাফাত ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকক্ষ সরেজমিনে পরিদর্শন করেন এবং বিচারিক এজলাস পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গ্রাম আদালতের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং সাধারণ মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেন।

ইউএনও বলেন, “গ্রাম আদালত প্রান্তিক জনগণের কাছে সহজে ও দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম। এর সঠিক ব্যবহারের মাধ্যমে এলাকার ছোটখাটো মামলা-মোকদ্দমা ইউনিয়ন পরিষদেই সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব।”

পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৪   ১৩ বার পঠিত  | ●   ●