![]()
ঠাকুরগাঁও: আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে থানা পুলিশের আয়োজনে এ সভা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত কুমার রায়, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশিম, ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবদিন বাবুল, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার রায় ও সাধারণ সম্পাদক পলাশ রায় প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার ১২২টি দুর্গামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:৪৬:০৭ ১৭ বার পঠিত | ● আইনশৃঙ্খলা ● পীরগঞ্জ ● বিষয়ক সভা