ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড

পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


পীরগঞ্জে বক শিকার: দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড

ঠাকুরগাঁও: পীরগঞ্জে বকপাখি শিকার করে খাঁচায় আটকে রাখার অপরাধে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার চাঁপাইতর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিব ইসলাম এবং একই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে রশিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা প্রায় ১৫টি বকপাখি অবমুক্ত করা হয়।

পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালুপীর-থুমনিয়া শালবনের পাশে ফাঁদ পেতে বকপাখি শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিটের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে বকপাখি শিকারের ফাঁদ ও খাঁচায় বন্দী ১৫টি বক উদ্ধার করা হয়।

খবর পেয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন। আটক ব্যক্তিদের মধ্যে শাকিব ও রশিদুল অপরাধ স্বীকার করায় তাঁদের এক বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অমান্য করে বিক্রির উদ্দেশ্যে বকপাখিগুলো শিকার করা হয়েছিল। দোষ স্বীকার করায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বিকেলে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৮   ৫৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট
● শিক্ষক দিবসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পেলেন ইনামুল হক মাজেদী
● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা



আর্কাইভ