ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সড়ক দুর্ঘটনায় পা হারানো শারমিনের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা চান পরিবার

সড়ক দুর্ঘটনায় পা হারানো শারমিনের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা চান পরিবার


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


সড়ক দুর্ঘটনায় পা হারানো শারমিনের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা চান পরিবার

খুলনা: কুষ্টিয়া থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাম পা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন খুলনার পাইকগাছা পৌরসভার বাতিখালী এলাকার ৩৩ বছর বয়সী শারমিন জামান (লিমা)। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। দুর্ঘটনার পর অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ওপর থেকে তাঁর বাম পা কেটে ফেলতে হয়েছে। চিকিৎসার পাশাপাশি কৃত্রিম পা সংযোজন ও পুনর্বাসনের ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ভোরে শারমিন তাঁর বাবা নুরুজ্জামান টিটু ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া থেকে পাইকগাছার উদ্দেশে রওনা দেন। কুষ্টিয়া থেকে পরিবহনে চুকনগর পৌঁছানোর পর তাঁরা ভ্যানে করে পাইকগাছার দিকে যাচ্ছিলেন।

পরিবারের দাবি, ভোর ৬টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পুরাতন থানার সামনে পৌঁছালে সড়কের পাশে রডবোঝাই একটি আলমসাধু রাখা ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে ভ্যানটির চলাচলের জায়গা সংকুচিত হয়ে যায়। একপর্যায়ে ভ্যানটি রডবোঝাই আলমসাধুটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় শারমিন ও তাঁর বাবা নুরুজ্জামান টিটু গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে খুলনায় নেওয়া হয়। শারমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়।

পরিবার জানিয়েছে, বর্তমানে শারমিন হাসপাতালের ১২ তলার ২০৬ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সময় শারমিনের সঙ্গে থাকা তাঁর ১৪ বছর ও সাড়ে ৬ বছর বয়সী দুই মেয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে। আকস্মিক এ দুর্ঘটনায় মায়ের গুরুতর আহত হওয়ার ঘটনাটি তাদের ওপরও মানসিক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে পরিবার।

শারমিনের বাবা নুরুজ্জামান টিটু পাইকগাছা পৌর সদরে ছোট পরিসরে সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন। সীমিত আয়ের ওপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। সামনে আরও চিকিৎসা, কৃত্রিম পা সংযোজন ও পুনর্বাসনের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে।

নুরুজ্জামান টিটু বলেন, “মেয়ের চিকিৎসার জন্য এখন পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে। সামনে আরও চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন। আমাদের সামর্থ্য সীমিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মেয়ের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে।”

সর্বোপরি, শারমিনের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করতে আগ্রহীদের তাঁর বাবা নুরুজ্জামান টিটুর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: নুরুজ্জামান টিটু — ০১৭১৬৫৬৯৭৯১

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৪০:৪৪   ১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী
● সড়ক দুর্ঘটনায় পা হারানো শারমিনের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা চান পরিবার
● কয়রা সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ
● ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে
● কয়রার শিক্ষাপ্রতিষ্ঠানে জুয়া-মাদকের ক্ষতি তুলে ধরে ছাত্রদলের প্রচার



আর্কাইভ