ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে কৃষকের মাঝে কৃষি কার্ড, অসচ্ছলদের সেলাই মেশিন বিতরন

দোহারে কৃষকের মাঝে কৃষি কার্ড, অসচ্ছলদের সেলাই মেশিন বিতরন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


দোহারে ১,০৭৬ কৃষকের মাঝে কৃষি কার্ড, অসচ্ছলদের সেলাই মেশিন

ঢাকা: সারাদেশের মতো দোহারেও কৃষকদের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি প্রণোদনা ও সহায়তা দিতে দেশব্যাপী পাইলট পর্যায়ে কৃষক কার্ড বিতরণ ও আর্থিক সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে প্রায় ১ হাজার ৭৬ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৭২ জন সুবিধাভোগী অসচ্ছল নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে হ্রদ লাহরী মিলনায়তনে উপজেলার অসচ্ছল ও দুস্থ মানুষ এবং সুতারপাড়া ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে এসব সহায়তা বিতরণ করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

সাংসদ খন্দকার আবু আশফাক বলেন, কৃষকরা এই কার্ডের মাধ্যমে কীটনাশক কেনায় ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ এবং অন্যান্য সরকারি কৃষিসেবা ও প্রণোদনা পাবেন। এ ছাড়া এই কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক ২ হাজার ৫০০ টাকা পাবেন।

অসচ্ছল ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথি সাংসদ খন্দকার আবু আশফাক আরও বলেন, সেলাই মেশিন দিয়ে অসচ্ছল নারীরা তাদের পরিবারের আয় বাড়াতে পারবেন।

দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন ও ফকরুল আশরাফের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ও এপিএস শামীম আহম্মেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৬   ৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
● কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা
● সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল
● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
● শিক্ষা ও সমাজসেবায় অবদানে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন সালথার কলেজ অধ্যক্ষ



আর্কাইভ