ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভোক্তা অধিকার ও যানজট নিরসনে প্রশাসনের সহযোগিতা চাইল ক্যাব

ভোক্তা অধিকার ও যানজট নিরসনে প্রশাসনের সহযোগিতা চাইল ক্যাব


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


ভোক্তা অধিকার ও যানজট নিরসনে প্রশাসনের সহযোগিতা চাইল ক্যাব

ফরিদপুর: উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধ, জনসাধারণের ভোগান্তি কমানো এবং আলফাডাঙ্গা বাজারের যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ক্যাব নেতারা।

ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যাতে অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম প্রতিরোধে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি আরও বলেন, আলফাডাঙ্গা বাজারের পরিসর তুলনামূলক ছোট হওয়ায় বিভিন্ন সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ক্যাব সদস্যদের দেওয়া প্রতিটি পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের কল্যাণে ভালো কিছু করে যেতে চান তিনি। এ কাজে ক্যাবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সহসভাপতি সাংবাদিক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, দপ্তর সম্পাদক সাংবাদিক তাইজুল ইসলাম টিটন, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সদস্য সচিব সাংবাদিক হারুনুর রশীদ, সাংবাদিক এস এম কোবাদ হোসেন, উপজেলা ক্যাবের আইসিটি সম্পাদক মো. শাহিনুর রহমান, সিনিয়র সদস্য সাংবাদিক লায়েকুজ্জামান, ক্যাব সদস্য রাজিব ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩২   ১৬ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


● সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
● কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা
● সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল
● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
● শিক্ষা ও সমাজসেবায় অবদানে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন সালথার কলেজ অধ্যক্ষ



আর্কাইভ