ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুর: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’-এর আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ কর্মশালা ও সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা।’

কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিনারুল ইসলাম এবং দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির মজুমদার।

আলোচনা সভা শেষে অতিথিরা অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক প্রশিক্ষণ সামগ্রী ও উপহার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, “আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে কিশোরী ও নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। আজকের এই উদ্যোগটি মূলত দুটি গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে—প্রথমত বাল্যবিবাহ রোধ, আর দ্বিতীয়ত সঞ্চয়ের অভ্যাসের মাধ্যমে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা তৈরি করা।

সরকার শিক্ষার্থীদের সঞ্চয়ে উৎসাহিত করতে একটি দারুণ সুযোগ দিচ্ছে। শিক্ষার্থীরা নিজে ২০০ টাকা সঞ্চয় করলে সরকার সেখানে আরও ৪০০ টাকা প্রণোদনা হিসেবে যোগ করবে। এই সুবিধাটি কিশোরীদের ছোটবেলা থেকেই আর্থিক সচেতনতা তৈরি করতে সাহায্য করবে।

বাল্যবিবাহ সমাজ ও একজন মেয়ের জীবনের জন্য মারাত্মক অভিশাপ। আমি আশাবাদী, আমাদের মেয়েরা আজকের এই সচেতনতামূলক কথাগুলো হৃদয়ে ধারণ করবে, নিজেরা সচেতন হবে এবং তাদের আশপাশের সমাজকেও বাল্যবিবাহমুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৬   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
● বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয়
● লালমোহনে ২,২১৮ কৃষক পেলেন কৃষি কার্ড, উদ্বোধন প্রধানমন্ত্রীর
● নির্যাতনের অভিযোগে কলাপাড়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
● কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ



আর্কাইভ