![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার মোসলেমপুর পাম্প হাউজ কলোনি এলাকায় ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আয়োজিত একটি বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর (শুক্রবার) সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অপ্রাপ্তবয়স্ক কনের বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী আয়োজকদের ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বেআইনি ও বাল্যবিবাহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবেন না মর্মে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, সামাজিক এই ব্যাধি রোধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর তদারকি অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৪৮:৫৬ ১০ বার পঠিত | ● বন্ধ ● বাল্যবিবাহ ● ভেড়ামারায