ঢাকা    শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত • ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান • শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা • গলাচিপার আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন • দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা • কাউখালীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছয় শতাধিক চারা বিতরণ • ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর • ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


অটোরিকশার ধাক্কায় আড়াইহাজারে বৃদ্ধার মৃত্যু, শিশু আহত

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা ও শিশু আতিয়া চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক অটোরিকশাচালক রাসেল মিয়ার বাড়ি চৈতনকান্দা গ্রামে। তিনি মফিজ মোল্লার ছেলে। তাঁকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:২০:১৩   ১০ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
● শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা
● সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
● কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা



আর্কাইভ