ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালী: ‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম এ জাহিদ অপু।

উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বাসস্থান দিবস বা বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫২:১০   ১৪ বার পঠিত  | ●   ●   ●