ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, এমপিওভুক্তির দাবি • উলিপুরে রোপা আমনে মিলিবাগের আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষক • তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন • কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি • কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা • অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি • ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার • বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১ • বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির

আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির

বরগুনা: শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চান বলে জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ। রবিবার বিকেলে আমতলী উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত শাখা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতী মো. ওমর ফারুক জিহাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বরের সঞ্চালনায় বিকেল ৩টায় আমতলীর বাঁধঘাট চৌরাস্তায় অবস্থিত হোটেল রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আব্দুস শাকুর, জেলা সেক্রেটারি মাওলানা মো. রেজাউল করিম আকন ও সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সালেহ জিহাদী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, মো. কামিনুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এইচ এম আব্দুর রহমান এবং জেলা ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। উপজেলার সব ইউনিয়নের বিভিন্ন শাখা পর্যায়ের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ বলেন, “শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই - পীর সাহেব চরমোনাইয়ের এই আহ্বানকে বাস্তবায়ন করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সুশাসন ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ইউনিয়নভিত্তিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি। এর আগে তিনি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৯   ৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, এমপিওভুক্তির দাবি
● কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি
● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
● বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
● বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা



আর্কাইভ