ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার, ৪ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছন থেকে তিনটি গাঁজা গাছ শনাক্ত করে জব্দ করা হয়।

বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন জানান, তাঁরা আগেই ওই এলাকায় গাঁজা চাষের বিষয়টি জানতে পেরেছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছ দেখতে পান তাঁরা।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ জব্দ ও একজনকে আটক করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৪৮   ১৩৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ
● সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
● লকডাউন কর্মসূচির প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসহ ছাত্রদলের অবস্থান
● ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২
● আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২



আর্কাইভ