ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, এমপিওভুক্তির দাবি • উলিপুরে রোপা আমনে মিলিবাগের আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষক • তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন • কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি • কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা • অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি • ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার • বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১ • বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার

ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি চায়ের দোকানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৮ হাজার ৮০০ টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয়।

রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) এলাকার একটি চায়ের দোকান থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এসআই (নিঃ) মো. নাঈমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেমিরদিয়াড় এলাকার স্থানীয় রুবেল আলমের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামের মো. রুবেল আলম (৩৬), মো. আলিম হোসেন (২৬), মো. আনতাজ আলী (৬১), মো. উজ্জল আলী সরদার (৩২), মো. রাজা (৩৬), মো. হিমেল হোসেন (২৭), মো. শিপন (৩০) এবং মো. রকিবুল ইসলাম (২৬)।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সামাজিক অপরাধ ও জুয়া প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০০:২৫   ৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি
● ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার
● ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
● হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন
● মৃত্যুর আগে ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি চান মওলা বক্স



আর্কাইভ