ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে

চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


 চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে

পাবনা: চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগে রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সোমবার সকালে ইদিলপুর কালীমন্দিরের পাশে ঝোপঝাড়ে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে সেগুলো থেকে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া হবে, এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ কি না। নিশ্চিত হওয়ার পর আদালতের মাধ্যমে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫১:৫৯   ৫ বার পঠিত  | ●   ●   ●