ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন

এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ তিনে হা-মীমের তিনজন

ভোলা: লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি বৃত্তি পরীক্ষার ফলাফলে ভোলা জেলার ১০টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জন করেছে। এর পাশাপাশি সাধারণ ক্যাটাগরিতে আরও ১৪টি বৃত্তি পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেয়েছে। এর মাধ্যমে উপজেলায় প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

ট্যালেন্টপুলে জেলায় ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন মো. আফনান ইসলাম, মুক্তাদির আল অহন ও মোসা. শেহরিন সাবিহা। ট্যালেন্টপুলের পাশাপাশি সাধারণ বৃত্তিতেও সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে মুনতাকিম আল অর্ণব, বিবি আমেনা, মো. আফফান সাবের, সৈয়দ মুহতাসিম জাহিন, মো. তাহসিন আহমেদ, মো. রাসিকুল্লাহ রাফি, প্রতীক চন্দ্র দাস, আরাফাত রহমান সাকিব, মো. তাওহিদ ইসলাম, মো. জিদান হোসেন, মোসা. সাবিহা আইমুন আনহা, মো. রাফিউ ইসলাম, আসাদুল ইসলাম সামি ও ইয়াসা তাসফিয়া।

এ অর্জনের মধ্য দিয়ে লালমোহনের শিক্ষাঙ্গনে নতুন করে ইতিবাচক আলোচনায় এসেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, “এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। ১৭টি বৃত্তি অর্জন প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব। আমাদের শিক্ষার্থীদের এই ফলাফল শুধু প্রতিষ্ঠানের গর্ব নয়, এটি লালমোহনের শিক্ষাঙ্গনেরও একটি বড় অর্জন। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিক সহযোগিতা রয়েছে। আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করব, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের গৌরব অর্জন করে। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পায়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫৫:১৪   ৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য
● শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত
● এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন
● লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা
● নাজিরপুরে জাল নথিতে তিন শিক্ষকের নিয়োগ, ১০ বছর ধরে বেতন উত্তোলনের অভিযোগ



আর্কাইভ