ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

পাবনা: সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সুখচাঁদ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় তাকে আটক করা হয়। পরে তাকে চাটমোহরে নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন চালকরা। আটক সুখচাঁদ পাবনার বেড়া উপজেলার শেখপাড়া গ্রামের আরিফুল হোসেনের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও অটোরিকশা চালকরা জানান, সোমবার সকালে চাটমোহর পৌর সদরের জারদিস মোড় থেকে ফরিদপুর যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করেন সুখচাঁদ। পরে ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে আরও যাত্রী উঠবে বলে চালককে জানান তিনি। একপর্যায়ে চালককে লাথি-ঘুষি মারেন এবং চাকু দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ।

ঘটনাটি দেখতে পেয়ে চাটমোহরের কয়েকজন পরিচিত সিএনজিচালিত অটোরিকশা চালক এগিয়ে গিয়ে সুখচাঁদকে আটক করেন। পরে তাকে চাটমোহর জারদিস মোড়ে নিয়ে গেলে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান জানান, মামলা হলে অটোরিকশাটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এ কারণে তাঁরা মামলা করতে রাজি হননি। তবে আটক সুখচাঁদ হোসেনকে পাবনা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৫   ১০৯ বার পঠিত  |







রাজশাহী থেকে আরও...


● পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন
● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
● সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু
● চাটমোহরে শুরু ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
● সুজানগরে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন



আর্কাইভ