![]()
ঢাকা: সৌদি আরবের জেদ্দায় তামানিন নামক এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে দোহার উপজেলার দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁরা হলেন দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মত. কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ ও একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল। তাঁরা কয়েক বছর আগে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সৌদি আরবের জেদ্দা শহরের তামান ইন আখের নামক স্থানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ ও ওবায়দুল ওই ভবনে অবস্থান করছিলেন। আগুন দ্রুত ভবনটির চারপাশে ছড়িয়ে পড়লে তাঁরা আর বের হতে পারেননি। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে পুলিশ ভবনের ভেতর থেকে দোহারের রেমিট্যান্স যোদ্ধা মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁদের মরদেহ দুটি জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় নিহতদের বাড়ি উত্তর শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৩২:২৩ ১১ বার পঠিত | ● দুই বাংলাদেশি ● দোহারের ● মৃত্যু