ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চান খালেদা আক্তার লিলি

ভূঞাপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চান খালেদা আক্তার লিলি


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


ভূঞাপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চান খালেদা আক্তার লিলি

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনগণের সেবা করতে চান খালেদা আক্তার লিলি। আসন্ন পৌরসভা নির্বাচনে মহিলা কমিশনার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন খালেদা আক্তার লিলি। তিনি বিশিষ্ট ঠিকাদার ফরহাদ মন্ডলের স্ত্রী। ইতোমধ্যে লিলি ও তার স্বামী ফরহাদ মন্ডল পৌরসভার বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। বিগত পৌরসভা নির্বাচনে মাত্র কয়েকটি ভোটে পরাজিত হলেও তিনি জনসেবা করে যাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খালেদা আক্তার লিলি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। পৌর এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন।

এলাকার যেসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেসব রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তাঁর এসব কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের একটি অংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

মহিলা কমিশনার প্রার্থী খালেদা আক্তার লিলি বলেন, “আমি ভূঞাপুর পৌরবাসীর সেবক হতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গঠনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় হচ্ছেন। এরই ধারাবাহিকতায় লিলি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

বিগত নির্বাচনে খালেদা আক্তার লিলি মাত্র কয়েকটি ভোটে পরাজিত হয়েছিলেন। স্থানীয় ভোটারদের অভিমত, গত বছর তাঁকে ভোট না দিয়ে ভুল হয়েছিল। আগামী নির্বাচনে সেই ভুল দ্বিতীয়বার করতে চান না তাঁরা। বিগত নির্বাচনে পরাজিত হওয়ার পরও লিলি জনগণের পাশে থেকেছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৪   ৯ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে
● আলফাডাঙ্গায় খামার-জমিতে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের দাবি, পাওনা না পাওয়ার অভিযোগ
● জেদ্দায় ভবনে আগুন, দোহারের দুই বাংলাদেশির মৃত্যু
● ভূঞাপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চান খালেদা আক্তার লিলি



আর্কাইভ