ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ৮৪ পূজা মণ্ডপে ৫০ টন ৪০০ কেজি জিআর চালের বরাদ্দ

সিংগাইরে ৮৪ পূজা মণ্ডপে ৫০ টন ৪০০ কেজি জিআর চালের বরাদ্দ


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


সিংগাইরে ৮৪ পূজা মণ্ডপে ৫০ টন ৪০০ কেজি জিআর চালের বরাদ্দ

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৪টি পূজা মণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ করা জিআর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চালের বরাদ্দপত্র (ডিও) বিতরণ করা হয়। অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বরাদ্দপত্র তুলে দেন মানিকগঞ্জ-২ সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা, সিংগাইর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম সামদানী, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক, সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক জগদীশ চন্দ্র মালো, বেণী মাদব সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও প্রতীক। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার ৮৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি করে মোট ৫০ হাজার ৪০০ কেজি (৫০ টন ৪০০ কেজি) জিআর চালের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।

এ সময় সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর ছেলে সাজেফ হাফেজ খান আমের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল মান্নান, বাবুল হোসেন, আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজকুমার রায়, সদস্য বিশ্বজিৎ কুমার রাজিবসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৪   ৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে
● আলফাডাঙ্গায় খামার-জমিতে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের দাবি, পাওনা না পাওয়ার অভিযোগ
● জেদ্দায় ভবনে আগুন, দোহারের দুই বাংলাদেশির মৃত্যু
● ভূঞাপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চান খালেদা আক্তার লিলি



আর্কাইভ