ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৩১০ জেলে পরিবারকে চাল বিতরণ, সহায়তা বাড়ানোর দাবি

কাউখালীতে ৩১০ জেলে পরিবারকে চাল বিতরণ, সহায়তা বাড়ানোর দাবি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


কাউখালীতে ৩১০ জেলে পরিবারকে চাল বিতরণ, সহায়তা বাড়ানোর দাবি

পিরোজপুর: কাউখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৩১০টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে মোট ৭ দশমিক ৭৫ মেট্রিক টন চাল দেওয়া হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১ হাজার ৬৫০টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় মোট ৪১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, চাল নিতে এসে বরাদ্দের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলেরা। জেলে লিটন সেখ ও সুকুমার বড়াল বলেন, ‘বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে ২২ দিনের অবরোধকালে মাত্র ২৫ কেজি চাল দিয়ে একটি পরিবারের সংসার চালানো কঠিন। চালের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যও কিনতে হয়। তাই সরকারের কাছে আমাদের দাবি, অবরোধকালীন সরকারি সহায়তার পরিমাণ আরও বাড়ানো হোক।’

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের অবরোধকালীন সহায়তার জন্যই সরকার ভিজিএফের চালের ব্যবস্থা করেছে। সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হচ্ছে। তবে জেলেদের সহায়তার পরিমাণ বাড়ানোর যে দাবি রয়েছে, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা জরুরি। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩৫:৫৩   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর
● রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার
● লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
● ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে
● পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ



আর্কাইভ