ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর

যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর

টাঙ্গাইল: আজ ৮ অক্টোবর টাঙ্গাইলের ভূঞাপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে মুক্তিযোদ্ধারা ভূঞাপুরকে মুক্ত করেন।

মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমান ও হাবিবুর রহমান হাবীবের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হন মুক্তিযোদ্ধারা। ভূঞাপুর শহরে সম্মুখযুদ্ধে শহীদ হন আব্দুল কদ্দুস। এ ছাড়া কাদেরিয়া বাহিনীর অনেক মুক্তিযোদ্ধা আহত হন। তবে বিভিন্ন এলাকা থেকে শতাধিক রাজাকারকে আটক করেন মুক্তিযোদ্ধারা।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন কোনো কর্মসূচি গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি। তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করে দেখবেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪০   ১২ বার পঠিত  | ●   ●