ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে

পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে

ঢাকা: ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ইলিশ আহরণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বুধবার রাত ১২টা থেকে শুরু হচ্ছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। দোহার উপজেলার পদ্মা নদীর ৩২ কিলোমিটার নদীপথকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা টাস্কফোর্স ও উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পদ্মা নদীবেষ্টিত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা মৎস্য সূত্রে জানা গেছে, ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত এ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১২ হাজার। মাছ ধরা বন্ধ থাকার সময় এসব জেলেকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের কাছে এ খাদ্য সহায়তা পৌঁছে যাবে।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জেলেদের সচেতন করতে নদীতীরবর্তী এলাকায় মাইকিং, আলোচনা সভা ও পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা অব্যাহত রয়েছে।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী বলেন, বছরের এ সময়ে সাগর থেকে নদীর মিঠাপানিতে ইলিশের বিচরণ ঘটে। এ কারণে পদ্মাসহ অন্যান্য নদ-নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। ফলে নদ-নদীতে দিন-রাত অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও টাস্কফোর্স। প্রজনন রক্ষায় ২২ দিন এ এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিপণন, বিনিময় ও মজুত নিষিদ্ধ থাকবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৫   ১২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে
● আলফাডাঙ্গায় খামার-জমিতে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের দাবি, পাওনা না পাওয়ার অভিযোগ
● জেদ্দায় ভবনে আগুন, দোহারের দুই বাংলাদেশির মৃত্যু
● ভূঞাপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চান খালেদা আক্তার লিলি



আর্কাইভ