ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ

তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ, মর্টার চুরি

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় পূর্ববিরোধের জেরে পুকুরপাড়ে রোপণ করা আটটি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ফরিদ আহম্মদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার তারাকান্দা সদর ইউনিয়নের রামচন্দ্রপুর (সাইনবোর্ড) এলাকায় নিজ স্বত্বদখলীয় জমিতে পুকুর খনন করে মাছ চাষ করছেন ফরিদ আহম্মদ আকন্দ। প্রায় ছয় মাস আগে তাঁর ফিশারি থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা পুকুরপাড়ে স্থাপন করা একটি বৈদ্যুতিক মোটর ও মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি তারাকান্দা থানায় লিখিত অভিযোগও করেন বলে জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বুধবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরে মাছের খাবার দিতে যান ফরিদ আহম্মদ আকন্দ। এ সময় পুকুরের পূর্ব পাশে সরকারি রাস্তা-সংলগ্ন পুকুরপাড়ে তাঁর রোপণ করা আটটি সুপারি গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর অভিযোগ, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা পূর্ববিরোধের জেরে দা দিয়ে গাছগুলো কেটে ফেলেছে।

ঘটনাটি স্থানীয় বাসিন্দা মো. লতিফ আকন্দ (৬০), মো. আনিছ আকন্দ (৪৫), মো. আশরাফুল ইসলাম (৩৮), মো. মিরাশ উদ্দিন আকন্দ (৫৫) ও মো. মারুফ আকন্দ (২৬)সহ আশপাশের লোকজনকে দেখানো ও জানানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সরেজমিনে দেখা যায়, গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন বলেন, ফরিদ আহম্মদ আকন্দের ক্ষতি সাধন করতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা একের পর এক ঘটনা ঘটাচ্ছে।

অভিযোগকারী ফরিদ আহম্মদ আকন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত করে গাছ কাটা এবং বৈদ্যুতিক মোটর ও মালামাল চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৫   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ
● ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর
● তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার
● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর



আর্কাইভ