ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলেজছাত্র নির্যাতন মামলায় পটুয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার

কলেজছাত্র নির্যাতন মামলায় পটুয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


কলেজছাত্র নির্যাতন মামলায় পটুয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালী: কলেজছাত্র মনিরুল ইসলাম ইমনকে রাতভর নির্যাতন ও এক লাখ টাকা আদায়ের অভিযোগে করা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার, ৭ অক্টোবর দুপুর ১টার দিকে সদর উপজেলার মোহাম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন সাকিব। সংবাদ সম্মেলনের পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাকিব আল হাসান পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। কলেজছাত্র নির্যাতনের অভিযোগ ওঠার পর মঙ্গলবার তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মামলা সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত রবিবার রাত ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে মনিরুল ইসলাম ইমনকে তুলে নিয়ে মোহাম্মদপুর এলাকায় নেওয়া হয়। পরে সোমবার সকাল ৭টা পর্যন্ত বিভিন্ন স্থানে দফায় দফায় তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, এ সময় ইমনের Samsung Galaxy S25 Ultra মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা নিয়ে নেওয়া হয়। পরে এক লাখ টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। আহত ইমনকে সোমবার বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৭:১২   ৩৭ বার পঠিত  | ●   ●   ●