ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৭৬-কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর।

সভায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা, বর্তমান চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক ও চিকিৎসা ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ডা. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম এবং কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভাপতি ও অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষ যেন সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র থেকে নির্বিঘ্নে শতভাগ চিকিৎসাসেবা পেতে পারে, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৭   ১১৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা
● খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক
● শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
● ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা
● ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড



আর্কাইভ