ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা

ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘ভাই ভাই ফার্মেসী’কে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০৮ অক্টোবর ২০২৬ তারিখে ভেড়ামারা মধ্য বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ২০২৩-এর ধারা ৪০(গ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মোঃ জুয়েল রানা (২৪)-কে দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ড্রাগ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং অনুমোদন ছাড়া শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

জেলা ওষুধ প্রশাসন কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিদর্শক মোঃ রহমত উল্লাহ মামলাটিতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অপরাধ স্বীকার করায় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজি আশিক বাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলার (মামলা নং: ১১৯/২৬) রায় প্রদান ও স্বাক্ষর করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৪:১৭   ২৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ