ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পরিত্যক্ত ভবনে ঝুঁকি, আমড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত শিক্ষার পরিবেশ

পরিত্যক্ত ভবনে ঝুঁকি, আমড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত শিক্ষার পরিবেশ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


পরিত্যক্ত ভবনে ঝুঁকি, আমড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত শিক্ষার পরিবেশ

পিরোজপুর: উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ১০ নম্বর আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ ও পরিত্যক্ত একটি ভবন। ঝুঁকিপূর্ণ এই পুরাতন ভবনের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি আলো-বাতাসের অভাবে নতুন ভবনের একটি বড় অংশ অন্ধকারাচ্ছন্ন থাকছে। এ ছাড়া খেলার মাঠ সংকুচিত হয়ে পড়ায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, পুরাতন ভবনটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরিত্যক্ত স্থানটি মশা-মাছি, বিভিন্ন জীবাণু ও বিষাক্ত সাপের প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এ উপদ্রব আরও বেড়ে যায়। স্থানীয় অধিবাসীরা জানান, রাতের নির্জনতার সুযোগ নিয়ে পরিত্যক্ত ভবনটিতে বখাটেদের আড্ডা বসে। এটি মাদক সেবনসহ নানা অপকর্মের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। পাশাপাশি মাঠের ভেতরে অযাচিতভাবে গাছপালা বেড়ে ওঠায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগও সীমিত হয়ে পড়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন ও শাহরিয়া জানায়, “আমাদের মাঠ ছোট হয়ে গেছে, আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারি না। পুরাতন ভবনের ভেতর বিষাক্ত সাপ আর পোকা-মাকড়ের ভয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি।”

বিদ্যালয় পরিচালন কমিটির (এমএমসি) সদস্য সাথী ইসলাম ও অভিভাবক রফিক হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটির কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর এটি বখাটেদের আড্ডা এবং গাঁজাসহ নানা অপকর্মের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। তাঁরা দ্রুত ভবনটি অপসারণের দাবি জানান।

বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে প্রধান শিক্ষক সান্তনা চক্রবর্তী বলেন, বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে। ভবনটি সামনে থাকায় নতুন ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে, শ্রেণিকক্ষে আলো-বাতাস ঢুকছে না এবং মাঠও ছোট হয়ে গেছে। ভবনটি অপসারণ করা সম্ভব হলে মাঠের পরিধি বাড়বে, সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের বাগান করা যাবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলাধুলার সুযোগ পাবে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। উপজেলা মাসিক সমন্বয় সভায় পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের বিষয়ে আলোচনা করা হবে এবং অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১০:২৬   ১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ