ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর • চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার • লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ • ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে • তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ • যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর • পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা • পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


 লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

ভোলা: লালমোহনে চুরির মিথ্যা অভিযোগ তুলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী মো. জুবায়ের কচুয়াখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে।
লিখিত আবেদনে শিক্ষার্থী উল্লেখ করে, গত ৬ অক্টোবর সে বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে একটি বই খুঁজতে যায়। বইটি না পেয়ে সে চলে আসে। ল্যাবের কোনো কেমিক্যাল বা সামগ্রী সে নেয়নি।
অভিযোগে বলা হয়, পরদিন ৭ অক্টোবর সকালে বিদ্যালয়ে উপস্থিত হলে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক জুয়েল হাওলাদার তাকে মাঠ থেকে ডেকে বিজ্ঞান ল্যাবে নিয়ে যান এবং চুরির মিথ্যা অভিযোগ তোলেন। শিক্ষার্থী বারবার অস্বীকার করলেও শিক্ষক তার কথা না শুনে মারধর শুরু করেন। মোটরসাইকেলের চাবি দিয়ে মুখমণ্ডলে আঘাত এবং টেবিলের নিচে মাথা রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মারধরের সময় কয়েকজন সহপাঠী থামানোর চেষ্টা করলেও শিক্ষক নির্যাতন বন্ধ করেননি।

পরে সে জানতে পারে, বিজ্ঞান ল্যাবের সামগ্রী হারানোর ঘটনায় ওই শিক্ষকের ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জাবেদ জড়িত থাকার কথা বলা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জুয়েল হাওলাদার বলেন, “ঘটনা সত্য। ছেলেটি বেয়াদব, এর জন্য ওকে দুটি থাপ্পড় দিয়েছি। হাতে হোন্ডার চাবি থাকায় মুখে একটু দাগ হয়ে যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এ ঘটনায় একটি লিখিত আবেদন পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এস

বাংলাদেশ সময়: ০:১১:৪৫   ৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর
● রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতায় পাঁচ শিক্ষার্থী পেলেন পুরস্কার
● লালমোহনে কাভার্ড ভ্যান ও ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
● ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর ৮৫ হাজার জেলে
● পায়রা নদীতে জাল ধরার সরঞ্জাম সরাতে গিয়ে জেলে নিখোঁজ



আর্কাইভ