ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » \পদ্মায় অভিযানে সাড়ে ৩ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল জব্দ

\পদ্মায় অভিযানে সাড়ে ৩ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


\ পদ্মায় অভিযানে সাড়ে ৩ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল জব্দ

কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা। অভিযানে ইলিশ ধরার কোনো নৌকা বা জাল পাওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় মৎস্যবীজ উৎপাদন খামার, ভেড়ামারার খামার ব্যবস্থাপক মো. আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পদ্মা নদীতে ইলিশ ধরার কোনো নৌকা বা জালের সন্ধান পাওয়া যায়নি। তবে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বার্থে অবৈধ জালের ব্যবহার বন্ধ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

\এন/ এস\

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৩   ২০ বার পঠিত  | ●   ●   ●   ●