ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারাকান্দায় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্রের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে সুস্থ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্রের সভাপতি মো. ছায়েদুল ইসলাম ফকির। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সংগঠনটির প্রধান উপদেষ্টা ও তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইসমাইল) বলেন, খেলাধুলার আয়োজন সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে ভূমিকা রাখে।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ ও আসাদুল হক হক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আলমগীর হোসেন রকিসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
\এন/ এস\
বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৭ ৭ বার পঠিত | ● গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬ ● চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্র ● তারাকান্দা গোল্ডকাপ ফুটবল ● মোতাহার হোসেন তালুকদার