ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ: ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহামেদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসী।শুক্রবার রাতে চর সল্পা গ্রামের বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁরা এ প্রতিশ্রুতি দেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে মতবিনিময় সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সভায় স্থানীয়দের উপস্থিতি ও আন্তরিকতায় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ সমাজসেবক পারভেজ আহামেদ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে এলাকায় পরিচিতি অর্জন করেছেন।নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের অনেকে তাঁকে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশা
স্থানীয় পর্যায়ে তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহের প্রেক্ষাপটে পারভেজ আহামেদ রামভদ্রপুর ইউনিয়নজুড়ে নিজের পরিচিতি গড়ে তুলছেন। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশাকে সামনে রেখে তিনি এগিয়ে যাচ্ছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।
চর সল্পা গ্রামের মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতিশ্রুতি তাঁর নির্বাচনী পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সমর্থকেরা।
বাংলাদেশ সময়: ২৩:২১:৫৮ ৯ বার পঠিত | ● এলাকাবাসীর ● প্রতিশ্রুতি ● ফুলপুর