ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ঘরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

পিরোজপুরে ঘরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


পিরোজপুরে ঘরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

পিরোজপুর: মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক শুভ সাচকী চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুভ সাচকীর বসতঘরে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী মো. অলিউর রহমান অলি (৪৯) পালিয়ে যায়।

এন/ আর

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৬:১৯   ১৬ বার পঠিত  | ●   ●   ●   ●