ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক শুভ সাচকী চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুভ সাচকীর বসতঘরে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী মো. অলিউর রহমান অলি (৪৯) পালিয়ে যায়।
এন/ আর
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৬:১৯ ১২ বার পঠিত | ● পিরোজপুর মাদক উদ্ধার ● মঠবাড়িয়ায় গাঁজা ● মাদকবিরোধী অভিযান ● শুভ সাচকী