ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা • ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ • পাইকগাছার গদাইপুরে ৫০০ নার্সারির চারা যাচ্ছে দেশজুড়ে • সিংগাইরে চার ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা • বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু • আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবি বিএনপির একাংশের • কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার, ৮ জেলের এক মাসের কারাদণ্ড • ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর • আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা

তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা

ভোলা: মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার বিকেলে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। দণ্ডপ্রাপ্ত জেলে মো. হানিফ (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশের সম্পদ রক্ষায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরারত অবস্থায় এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযানে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। মা ইলিশ রক্ষায় ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩০   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা
● বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
● কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার, ৮ জেলের এক মাসের কারাদণ্ড
● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান



আর্কাইভ